Oct 14 2026
দুর্গাপূজা উপলক্ষে প্রতিষ্ঠানের ছুটিকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীগণের তালিকা ও সময়সূচি প্রকাশ।
বিজ্ঞপ্তি
বিষয়: দুর্গাপূজা উপলক্ষে প্রতিষ্ঠানের ছুটিকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীগণের তালিকা ও সময়সূচি প্রকাশ।
এতদ্বারা ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজের সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিষ্ঠানের ছুটিকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীগণের তালিকা ও দায়িত্ব পালনের সময়সূচি প্রকাশ করা হলো।
উল্লেখ্য যে, উক্ত ছুটিকালীন সময়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকলেও কলেজের দাপ্তরিক কার্যক্রমসহ পাঠদান ব্যতীত অন্যান্য সকল কার্যক্রম চলমান থাকবে। এ সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
নির্দেশক্রমে,
অধ্যক্ষ
ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজ
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।