Jul 19 2026
বার্ষিক পরীক্ষা–২০২৬ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত
বার্ষিক পরীক্ষা–২০২৬ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত
এতদ্বারা ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ষিক পরীক্ষা–২০২৬ এর ফলাফল আগামী ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সকাল ১১:০০ ঘটিকায় প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা কলেজের নোটিশ বোর্ড এবং কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে।
এ বিষয়ে সকলকে যথাসময়ে অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।
আদেশক্রমে,
অধ্যক্ষ
ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজ
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।