বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

Nov 19 2026

📢 দ্বাদশ শ্রেণির (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০২৬ সংক্রান্ত বিজ্ঞপ্তি

এতদ্বারা অত্র কলেজের দ্বাদশ শ্রেণির (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৪/১১/২০২৬খ্রি: তারিখে গভর্ণিং বডির সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তাই শুধু কৃতকার্য শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে কৃতকার্য শিক্ষার্থীরাই ফরম পূরণের সুযোগ পাবে। আগামী ০৩ ডিসেম্বর ২০২৬ খ্রি. রোজ: বৃহস্পতিবার হতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষায় শিক্ষার্থীদেরকে যথাসময়ে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে এবং ০১/১২/২০২৬খ্রি: রোজ: মঙ্গলবারের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বিশেষভাবে বলা হল।

অতএব, সকল শিক্ষার্থীকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।